ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

অসুস্থ রুবিনার পাশে জেএসএস ট্রাস্ট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১১-২০২৪ রাত ১০:২৪

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাহী সদস্য রুবিনা আক্তার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। খবর পেয়ে সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম সাহেবের নির্দেশে, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেনের নেতৃত্বে একদল নেতৃবৃন্দ রুবিনা আক্তারের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান।

এই প্রতিনিধি দলে ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহাসচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী, আজীবন সদস্য মোঃ সাউকি বিপ্লব, এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক শারমিন আক্তার। তারা রুবিনা আক্তারের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এবং তাকে উন্নত চিকিৎসা প্রদান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। তদুপরি, রুবিনা আক্তারের চিকিৎসার জন্য নগদ অর্থ অনুদান প্রদান করেন।

এ বিষয়ে সংস্থার ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন বলেন, "বিগত সময়ে জাতীয় সাংবাদিক সংস্থা তৃণমূল পর্যায়ের সংবাদকর্মীদের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।" সংস্থার মহাসচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু বলেন, "আমরা আমাদের সংস্থার সকল নেতাকর্মীদেরকে ট্রাস্টের মাধ্যমে সহায়তা প্রদান অব্যাহত রাখবো।"

সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী বলেন, "জাতীয় সাংবাদিক সংস্থা একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমরা সমগ্র বাংলাদেশের সাংবাদিকদেরকে ট্রাস্টের ছায়াতলে এনে তাদের বিপদে-আপদে পাশে দাঁড়াবো এবং সাংবাদিকদের কল্যাণে একটি শক্তিশালী, সাংবাদিক বান্ধব সংগঠন হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট ভূমিকা পালন করবে।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়