ঢাকা বৃহষ্পতিবার, ২১ মে, ২০২৬

সেমস-গ্লোবালের আয়োজনে ঢাকায় চলছে নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও তৎসংশ্লিষ্ট শিল্প কেন্দ্রিক তিনদিনের আন্তর্জাতিক প্রদর্শনী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১১-২০২৪ রাত ১০:৩৮

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজনে বিগত ২৮ বছরের ধারাবাহিকতায় ১৪-১৬ নভেম্বর, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায়, তিন দিনব্যাপী শুরু হলো নির্মাণ সামগ্রী, নির্মাণ প্রণালী ও সরঞ্জাম কেন্দ্রিক বাংলাদেশের সবচেয়ে বড় এবং সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী বিল্ড সিরিজ অফ এক্সিবিশন সংশ্লিষ্ট ‘২৯তম বিল্ড বাংলাদেশ ২০২৪’ এবং রিয়েল এস্টেট ও হাউজিং সেক্টর বিষয়ক ‘২৩তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৪’। একই তারিখে ওয়াটার প্রযুক্তি ও সমাধান সম্পর্কিত বিষয়াদি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘৬ষ্ঠ ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৪’। বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ ট্রান্সমিশন ও নবায়নযোগ্য শক্তির উপর ভিত্তি করে আরো অনুষ্ঠিত হচ্ছে পাওয়ার সিরিজ অফ এক্সিবিশন সংশ্লিষ্ট ‘২৬তম পাওয়ার বাংলাদেশ ২০২৪’, ‘২১তম সোলার বাংলাদেশ ২০২৪’, এবং ‘৬ষ্ঠ ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৪’। ১৪-১৬ নভেম্বর ২০২৪ তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ১০.৩০ ঘটিকা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ১, ২, ৩ এবং ৪ নম্বর হলে এ আন্তর্জাতিক প্রদর্শনীসমূহ অনুষ্ঠিত হচ্ছে।

১৪ নভেম্বর, বৃহস্পতিবার, প্রদর্শনীসমূহের উদ্বোধন করা হয়। প্রদর্শনীসমূহ উদ্বোধন করেন আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। আরো উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের সিইও এস. এস. সারওয়ার, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম প্রমুখ। 

আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম সংবাদ মাধ্যমকে প্রদর্শনীসমূহ আয়োজনের নানাবিধ বিষয় তুলে ধরে বলেন - বহুমাত্রিক শিল্পক্ষেত্র নিয়ে আয়োজিত এ প্রদর্শনীসমূহ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে বলে আমরা আশাবাদী। একাধারে নির্মাণ শিল্প, আবাসন ও বিদ্যুৎ শিল্পের অগ্রগতি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের নির্মাণশিল্প বাজারের আকার ২০২৮ সালে ৪১.৪৭ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে বলে বিশেষজ্ঞদের অভিমত, যা ২০২৩ সালেও ছিলো ৩০.৩৮ বিলিয়ন মার্কিন ডলার। কাজেই, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতির পেছনে নির্মাণ খাত একটি বড় চালিকাশক্তি হিসেবে বিবেচ্য। সুতরাং, প্রদর্শনীসমূহ সংশ্লিষ্ট ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি বি-টু-বি যোগাযোগ স্থাপন ও বাণিজ্যের প্রসারে এক ছাদের নিচে নানাবিধ সমস্যার ফলপ্রসূ সমাধান প্রদানের লক্ষ্যে আয়োজিত হচ্ছে। প্রদর্শনীসমূহে ৫০০ এর অধিক বুথসহ ২০টি দেশের প্রায় ১৯৫টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করছে।   

আয়োজক সূত্রে জানা যায়, বহুক্ষেত্রীয় প্রদর্শনীসমূহ সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি বি-টু-বি সংযোগ বৃদ্ধির সম্ভাবনাকে ত্বরানিত করছে। যা, ক্রেতা এবং সরবরাহকারীদের রাজধানী ঢাকায় একই ছাদের নিচে একত্রিত হয়ে পণ্য প্রদর্শন ও একে অপরের সাথে প্রত্যক্ষ যোগাযোগের ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম তৈরি করেছে। 

উল্লেখ্য, আয়োজক প্রতিষ্ঠান কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ), নিউইয়র্ক ভিত্তিক একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও সম্মেলন আয়োজক সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত, সেমস-গ্লোবল ৩২ বছরেরও বেশি সময় ধরে ৪টি মহাদেশে বাণিজ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ব্যবসায়িক খাত সংশ্লিষ্ট পেশাদার বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) ট্রেড শো আয়োজন করে আসছে। বিশ্বের অত্যন্ত সম্ভাবনাময় এবং উন্নয়নশীল দেশে প্রতি বছর সংগঠনটি নানাবিধ ট্রেড শো আয়োজনের মাধ্যমে নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করছে। এছাড়া, সেমস-গ্লোবাল ইউএসএ একটি আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা হিসেবে ট্রেড অ্যাসোসিয়েশন, সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে আন্তর্জাতিক পরিমন্ডলে বাজার গবেষণা, রপ্তানি কৌশল উন্নয়ন, অংশীদার সনাক্তকরণ এবং বাণিজ্য প্রচারসহ নানাভাবে সহায়তা করছে। 

১৪-১৬ নভেম্বর ২০২৪, তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ১০.৩০ ঘটিকা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকায় এ আন্তর্জাতিক প্রদর্শনীসমূহ অনুষ্ঠিত হবে এবং সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য প্রদর্শনীসমূহ উন্মুক্ত থাকবে। পাশাপাশি প্রদর্শনী চলাকালীন সংশ্লিষ্ট শিল্প বিষয়ক তিনটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬-এ অংশগ্রহণ করছে দিকদর্শন প্রকাশনী

উত্তরা ১৬ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নিরাপত্তা কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রতিবন্ধী বাবার আইসিইউতে থাকা সেই শিশুর দায়িত্ব নিলেন ডিসি ফরিদা

রামপুরায় দিয়ামনি-ই কমিউনিকেশনের ৩দিন ব্যাপী উদ্যোক্তা স্টল ফ্রি মেলা সম্পন্ন

পদ্মা অয়েল পিএলসিতে ৯ কর্মকর্তাকে স্থায়ীকরণ

রামিসা, আছিয়াসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের শরীয়াহ আইনে দ্রুত বিচার করতে হবে: শেখ ফজলে বারী মাসউদ

হামলা-মামলা ও নির্যাতন পেরিয়ে মহানগর উত্তর যুবদলের শীর্ষ নেতৃত্বের আলোচনায় আমিনুল হক হিমেল

মৃত শিশু গৃহকর্মী নিয়ে মিরপুর থেকে উত্তরার হাসপাতালে যাওয়া দম্পতি আটক

ঢাকা অভিজাত বনানীতে অবৈধ শিশাবারে অভিযান শিশা ও মদ জব্দ

রাজধানীর তুরাগে নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৩

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নিটোরে ড্যাবের মানববন্ধন

সরকারি জমি দখলকারীদের ছাড় নয়’, ডিসি ফরিদাকে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঝিলমিল আবাসিক প্রকল্প দ্রুত বাসযোগ্য করার উদ্যোগ: রাজউক কর্মকর্তাদের পরিদর্শন