কুলাউড়ায় ভূমি অফিসের জায়গা দখল করে বসতঘর নির্মাণ, উচ্ছেদ করলো প্রশাসন
মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমি অফিসের রেকর্ডভুক্ত জায়গা দখল করে অবৈধভাবে বসতঘর বানিয়েছেন ইকবাল হোসেন মিয়া নামের এক ব্যক্তি। বসতঘর নির্মাণ করে চারদিকে দেয়াল ও ওয়ার্কশপও তৈরি করেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে অবৈধ সেই জায়গা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
শাহ জহুরুল হোসেন সময় কুলাউড়াকে জানান, উপজেলা ভূমি অফিস সংলগ্ন ভূমি অফিসের রেকর্ডভুক্ত জায়গা দখল করে অবৈধভাবে বসতঘর বানিয়েছেন ইকবাল হোসেন। বসতঘর নির্মাণের আগে তাকে সতর্কও করা হয়। কিন্তু তিনি তা উপেক্ষা করে বসতঘর নির্মাণ করেন। শুধু তাই নয়, বসতঘর নির্মাণ করে তিনি চারদিকে দেয়াল ও ওয়ার্কশপও তৈরি করেন।
জহুরুল হোসেন সময় কুলাউড়াকে আরও জানান, বৃহস্পতিবার দুপুরে অবৈধ সেই জায়গা উচ্ছেদ করে ভূমি অফিসের রেকর্ডভুক্ত প্রায় ১৫ লাখ টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে।
T.A.S / T.A.S
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা