নাচোলে গরু চুরির হিড়িক আতঙ্কে রাত কাটাচ্ছে এলাকার মানুষ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বেপরোয়া হয়ে উঠেছে গরু চোরেরা, গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে, শুক্রবার দিবাগত রাতে নাচোল পৌর এলাকার শিমুলতলার বাসিন্দা মৃত মফিজ উদ্দিন এর ছেলে ও ৬ নং ওয়ার্ড সাবেক পৌর কাউন্সিলর সানাউল্লাহ আহমেদের বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে।
সানাউল্লাহ জানান, গরু চুরি হয়ে যাওয়াই আমার ৪"লক্ষ টাকার ক্ষতি হয়েছে। গত সপ্তাহে উপজেলার নিজামপুর ইউনিয়নের পঁচাকান্দার গ্রামে মমিনুর রহমানের মাটির ঘরের জানালা ভেঙে গভীর রাতে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা ভুক্তভোগী মমিনুর জানান তিনটি চুরি হয়ে যাওয়া গরুর বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা হতো। এখন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকার মানুষ। প্রতি রাতে কোন না কোন এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। গভীর রাতে গোয়াল ঘর থেকে গরু চুরি করে নম্বরবিহীন ট্রাক, পিকআপ, ভুটভুটি, সিএনজিতে উঠিয়ে নিয়ে যায় চোরেরা। আর এসব ঘটনায় খুব কম গরু খুঁজে পাওয়া যায় ফলে চোরের দল পার পেয়ে যাচ্ছে নির্বঘ্নে। সংঘবদ্ধ চোরের দল নানা কৌশলে চুরি করে যাচ্ছে।
কৃষি নির্ভর পরিবারগুলো গরু দিয়ে চাষবাদ করে জীবিকা নির্বাহ করে। আর গরু চোরেরা যখন এসব মূল্যবান গরু চুরি করে নিয়ে যায় তখন হতদরিদ্রর পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ে। রাতের বেলায় যেসব সড়কগুলোতে আলো থাকে না কিংবা অনেকটা নির্জন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বেশি উন্নত বিশেষ করে সে সব এলাকায় চুরির ঘটনা বেশি। গরু চুরি বেড়ে যাওয়া প্রসঙ্গে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
T.A.S / T.A.S
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন