বকশীগঞ্জে ইভটিজিং করার অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
জামালপুরের বকশীগঞ্জে ১০ম শ্রেণির শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে স্থানীয় জনতার হাতে ২ যুবক আটক।
জানাযায়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বৃহস্পতিবার বকশীগঞ্জ উপজেলার ২ নং বগারচর ইউনিয়নের নঈম মিয়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এঘটনায় আটককৃত হলেন মো. নাঈম ইসলাম সম্পদ (২০) নামে ও রবিউল ইসলাম রুবেল (২০) নামে পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার ১০ম শ্রেনীর শিক্ষার্থী তার শিক্ষাংগনে অটো ভ্যান যুগে যাওয়ার পথে প্রতিদিনের ন্যায় যুবকরা তাকে উদ্দেশ্য করে ইভটিজিং করতে থাকে। অটো ভ্যানচালকে এক পর্যায়ে গতিরোধ করে ।
অটো ভ্যান চালক ও শিক্ষার্থীরা প্রতিবাদ করলে বখাটে যুবকরা প্রথমে অটো ভ্যানচালক কে পিটিয়ে রাস্তার ওপর ফেলে দেয় , এক পর্যায়ে ভ্যান চালকের মাথা ফেটে যায় ।পরে শিক্ষার্থীকে শ্লীলতাহানী করার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীর ডাকচিৎকারে প্রত্যক্ষদর্শীরা শিক্ষার্থীকে উদ্ধার করার পর স্থানীয় জনতা যুবকদেরকে আটক করে। খবর দেয় বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি নির্দেশে এএসআই আতাউরের সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় জনতা ২ যুবককে পুলিশের হাতে সোপর্দ করেছে। উক্ত ঘটনার ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এলাকাবাসী তাদের বিরুদ্ধে কঠোরহস্তে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের প্রতি অনুরোধ করেন। এ বিষয়ে, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার শাকের আহমেদ বলেছেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ২ যুবককে আটক করেছি। উক্ত ঘটনায় একটি মামলা দায়ের করে আসামিদের জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
T.A.S / T.A.S
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার