ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মহম্মদপুরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার এপিএস এর নদী ভাঙ্গন পরিদর্শণ


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ১৫-১১-২০২৪ বিকাল ৬:৪৯

মাগুরার মহম্মদপুরের পলাশবাড়িয়া ইউনিয়নের ঝামা বাজার সংলগ্ন এলাকার মধুমতী নদী ভাঙ্গন পরিদর্শণ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার সকাল ১০ ঘটিকায় তিনি উক্ত ভাঙ্গন এলাকা পরিদর্শণ করেন। এসময় মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান, যুবদল নেতা মাসুদ রানা সহ স্থানীয় ছাত্র সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এলাকাবাসীর আয়োজনে জামা মাধ্যমিক বিদ্যালয় মোয়াজেম হোসেন কে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ে কর্মরত ঝামা এলাকার কৃতিমুখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন আহম্মেদ খোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মুকুল, পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল আহাদ, কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ রেজাউল ইসলাম,  মহম্মদপুর থানার এসআই রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি এলাকা ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান করেন। এছাড়া ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য নগদ এক লক্ষ টাকা প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত