বড়লেখায় অটোরিকশা মোটসাইকেলের সংঘর্ষে নিহত ১
মৌলভীবাজারের বড়লেখায় সিএনজিচালিত অটোরিকশা সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ময়নুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের চান্দগ্রাম বাজারের পেট্টল পাম্পের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত ময়নুল ইসলাম উপজেলার বর্ণি ইউনিয়নের গোদামবাজার এলাকার মৃত আতাউর রহমানের ছেলে। তবে আহত অন্যদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। এদিকে শুক্রবার বাদ জুম্মা জানজা শেষে ময়নুল ইসলামকে দাফন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নুল ইসলাম সিএনজিচালিত অটোরিকশায় বড়লেখা থেকে বিয়ানীবাজার উপজেলার বারইগ্রামে যাচ্ছিলেন।
চান্দগ্রাম বাজারের পেট্টল পাম্পের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে ছুটে আসা মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ময়নুল ইসলামসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ময়নুল ইসলামকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথেই আহত ময়নুল ইসলাম মারা যান। বড়লেথা থানার ওসি মো. আবদুল কাইয়ূম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সন্ধ্যায় জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য নিহতের পরিবার এডিএমের অনুমতি নিয়েছে।
T.A.S / T.A.S
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা