পুণ্যস্নানের মধ্যে দিয়ে শেষ হয়েছে দুবলারচরের রাস উৎসব
বঙ্গোপসাগর তীরে দুবলারচরে শনিবার প্রত্যুষে সাগরে পুণ্য স্নানের মধ্যে দিয়ে তিনদিনের রাস উৎসব শেষ হয়েছে। স্নান সেরেই পূণ্যার্থীরা বাড়ীর পথে রওয়ানা হয়েছেন।
দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি ও রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, শনিবার প্রত্যুষে ভরা পূর্ণিমায় সাগরের প্রথম জোয়ারে পুণ্যার্থীরা পুণ্য স্নান শেষ করে নৌকা ও ট্রলারযোগে বাড়ির পথে রওয়ানা হয়েছেন। এর আগে হিন্দু সম্প্রদায়ের পুন্যার্থীরা শুক্রবার সারারাত আলোরকোলের অস্থায়ী মন্দিরে রাধা কৃষ্ণের লীলা কীর্তন সহ নানাবিধ আচার পালন করেন। পূজা অর্চনা করার জন্য আলোরকোলে নির্মাণ করা হয়েছিলো অস্থায়ী রাধা কৃষ্ণের মন্দির।
রাস উৎসব উপলক্ষে এবার দুবলার আলোরকোলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় বারো হাজার পূণ্যার্থী জড়ো হয়েছিলেন। এখানে আগত পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য বন বিভাগ, পুলিশ সহ বিভিন্ন বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। রাস উৎসব উপলক্ষে আলোরকোলে বসেছিলো বিভিন্ন সামগ্রীর দোকান। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় নির্বিঘেœ রাস উৎসব সম্পন্ন হয়েছে বলে কামাল উদ্দিন আহমেদ জানিয়েছেন।
জেলে পল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান বলেন, দুবলারচরে রাস উৎসবে আগত সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমূখর পরিবেশে তাদের ধর্মীয় আচারপালনসহ সাগরে স্নান সেরে শনিবার সকালে বাড়ির পথে চলে গেছেন। তাদের সার্বিক নিরাপত্তায় বনরক্ষীরা নিরলস কাজ করেছেন বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
T.A.S / T.A.S
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ