ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নাগেশ্বরীতে ৩ উপজেলার সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ১৬-১১-২০২৪ বিকাল ৬:৫১

কুড়িগ্রামের নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মহিদেব যুব সমাজ কল্যান সমিতির উদ্যোগে এবং সিএনবি প্রকল্পের বাস্তবায়নে তিন উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে শনিবার (১৬ নভেম্বর) নাগেশ্বরী উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিএনবি প্রজেক্টর প্রজেক্ট ম্যানেজার মাহামুদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। কর্মশালায় সংবাদ তৈরি, ছবি ও ভিডিও ধারণের নানা বিষয়ে আলোচনা করেন যমুনা টেলিভিশন ও দৈনিক নয়া দিগন্তের রংপুর ব্যুরো প্রতিনিধি মাজহারুল মান্না। এতে আরও বক্তব্য রাখেন, ইয়ুথলিড টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী, ফেরদৌস আলমম, মনিটরিং অফিসার সাজ্জাদ ওয়াহিদ, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ চঞ্চল, উত্তর ধরলা প্রেক্লাবের সভাপতি এমএস সাগর, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএস খোকনসহ ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার অন্যান্য গণমাধ্যমকর্মী। 

T.A.S / T.A.S

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড

শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া

চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন

মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আগুন

পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখল ও মারধরের অভিযোগ

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা মন্ত্রীর

বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত এক

লোহাগড়ায় জালিয়াতি মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার

মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীর নির্মাণে পুরোনো রড ব্যবহার, কাজ বন্ধ