ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফেঞ্চুগঞ্জ সারকারখানায় সিবিএ নির্বাচন : প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘায়েল করতে হুমকি - মামলা


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ১৬-১১-২০২৪ বিকাল ৬:৫৬

আগামী ১০ ডিসেম্বর সিলেটের ফেঞ্চুগঞ্জ সারকারখানায় সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নিজের ভাইকে জয়ী করাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি-ধমকি প্রদান এবং মিথ্যা মামলায় গ্রেফতার করানোর অভিযোগ উঠেছে সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপনের বিরুদ্ধে। 

জানা গেছে, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপনের ছোট ভাই হুসেন আহমদ পাটোয়ারী শিপন সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।

অভিযোগ উঠেছে, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন প্রভাব খাটিয়ে একটি মিথ্যা মামলায় বৃহস্পতিবার রাতে দুজনকে গ্রেফতার করিয়েছেন। তারা হলেন- নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ সারকারখানায় কর্মরত হারুনুর রশিদ হারুন এবং শ্রমিকদল নেতা আরিফ আহমদ। গোলাগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের মাসুম আহমদ বাদি হয়ে গত বুধবার সিলেট কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় আটক দেখিয়ে হারুন ও আরিফকে শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়। 

আরও অভিযোগ রয়েছে- ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বেশ বেপরোয়া হয়ে উঠেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন। সম্প্রতি সিলেট জেলা বারের বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীদের পাশ কাটিয়ে নিজে পিপি হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। সিলেট জেলা বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট এটিএম ফয়েজকে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হলে রিপনের নেতৃত্বে সিলেট আদালতপাড়ায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়, যা ছিল নজিরবিহীন। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই নিজের ছোট ভাই হুসেন আহমদ পাটোয়ারী শিপনকে ফেঞ্চুগঞ্জ সারকারখানা সিবিএ-এর সাধারণ সম্পাদক পদে বিজয়ী করাতে বেপরোয়া হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী সুফিকে সাথে নিয়ে রিপন ফেঞ্চুগঞ্জ সারকারখানায় গিয়ে শ্রমিকদের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

অভিযোগে জানা যায়, সারকারখানায় কর্মরত বৃহত্তর বগুড়া ও ঢাকার শ্রমিক নেতৃবৃন্দকে সিলেটে ডেকে এনে দফায় দফায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, ওহিদুজ্জামান চৌধুরী সুফি ও হুসেন আহমদ পাটোয়ারী শিপন গংরা প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করেন। নির্বাচন থেকে সরে গিয়ে সাধারণ সম্পাদক পদে হুসেন আহমদ পাটোয়ারী শিপনকে বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী করতে চাপ দেন।

অন্যথায় নির্বাচনে অংশগ্রহনকারীদের ৫-৭টি মামলায় ঢুকিয়ে জেল কাঠানোর হুমকি দেন তারা। সর্বশেষ ১১ অক্টোবর সিলেটে তলব করে তাদেরকে শাসানো হয়। এতেও কোনো কাজ না হওয়ায় গত ১৩ অক্টোবর গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের মাসুম আহমদ বাদী করে সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র আনোয়ারুজ্জামানকে প্রধান আসামী করে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। প্রভাব খাটিয়ে ওই মামলায় হারুন ও আরিফের নাম অন্তর্ভুক্ত করা হয় বলে জানান মামলার বাদি মাসুম আহমদ। তিনি বলেন, গ্রেফতারকৃত হারুনুর রশিদ হারুনকে ওই মামলার ১৭নং ও আরিফ আহমদকে ১৮নং আসামি করা হয়েছে।

T.A.S / T.A.S

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের