রাজধানীর পল্টনে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
রাজধানীর পল্টন মোড়ে বাস-ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জাকির হোসেন (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তি অটোরিকশার যাত্রী ছিলেন এবং আহত ব্যক্তি রিকশাচালক।
পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আহত ব্যাংক কর্মকর্তাকে সকাল ৬টায় মৃত ঘোষণা করেন।
পল্টন থানা পুলিশের সাব ইন্সপেক্টর মো. আরিফ উল্লাহ জানিয়েছেন, পল্টন মোড়ে বাস-ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জাকির হোসেন (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি ব্যাংকের নির্বাহী কর্মকর্তা বলে জানা গেছে।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতের গ্রামের বাড়ি ফেনী। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাস ট্রাক জব্দ করা হলেও চালকরা পালিয়েছে।
T.A.S / T.A.S
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ