পুলিশের অভিযানে কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী আটক
মাদক বিরোধী অভিযানে কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার পৌরসভার মূলগাঁও ও তুমলিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূলগাঁও এলাকার দীলিপ বর্মণের পূত্র তপু বর্মণ কে (৩০) ২৫ পিছ ইয়াবা এবং তুমলিয়া এলাকার মৃত শহিদুল্লাহর পূত্র অহিদ কে (৫০) ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তপু বর্মণের কাছ থেকে ২৫ টি ইয়াবা টেবলেট ও অহিদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তারা উভয়ে এলাকায় দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করে আসছে। তপু বর্মণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলা নং২২(১১)২৪। অহিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন প্রতিবেদককে বলেন, অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
T.A.S / T.A.S
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার