ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা: আওয়ামী লীগ নেতা গ্রেফতার


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ২:৩১

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা মজনু মিয়া ওরফে মজনু হিরোকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি হিরো বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মজনু হিরো মৃত আব্দুস ছাত্তার ওরফে হিরো ছাত্তারের ছেলে এবং বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় সাড়ে ১০ বছর পর নিহত শাহাবুলের ছোট ভাই এসএম শাহজাহান কবির গত ২২ অক্টোবর মামলা দায়ের করেন। মামলায় সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে মোট ৭৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, "জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজহার নামীয় অন্যতম আসামি মজনু মিয়া ওরফে মজনু হিরোকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে।"

মামলার বিষয়টি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছে।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

কাশিমপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমান

নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

রৌমারী হাট-বাজারে আইনশৃঙ্খলা সভায় অতিরিক্ত টোল আদায়ের অনুমতি দিলেন ইউএনও

সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জন আটক

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

ঠাকুরগাঁওয়ে তাঁতশিল্প পুনরুজ্জীবনে আশার বার্তা দিলেন ডাঃ শামারুহ মির্জা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

গাসিকে মাসব্যাপী কর মেলা উদ্বোধন ও প্রশাসকের বাজার পরিদর্শন

প্রায় দুইশ’ বাইকারের অংশগ্রহণে নড়াইলে সুজুকি রাইডার্স ডে

রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানার আসামি গ্রেফতার

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

হাটহাজারীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের উদ্ধোধন করেন প্রতিমন্ত্রী মীর হেলাল