চায়ের মান বৃদ্ধি ও ক্ষুদ্র চা কারখানা গড়ে তোলার পরিকল্পনা করছে চা বোর্ড
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন বলেছেন উত্তরাঞ্চলের ক্ষুদ্র চা চাষিরা ক্ষুদ্র চা কারখানা গড়ে তোলার আবেদন জানিয়েছে। এরই প্রেক্ষিতে আমরা ক্ষুদ্র চা কারখানা অনুমোদন দেয়ার কথা ভাবছি। তিনি বলেন চা শিল্পের সমস্যা একেকটা জায়গায় একেক রকম। উত্তরাঞ্চলের চা শিল্পের প্রধান সংকট হচ্ছে চায়ের মান। পঞ্চগড়ের চা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মার্কেটিংএর ব্যাপারে। এখানে চাষিদের উন্নতি করতে হলে কাঁচা চা পাতার মান বাড়াতে হবে। ফ্যাক্টরিদের কিছু সিন্ডিকেটের ব্যাপারও আছে। যদি চাষিরা ভাল আমানের চা পাতা দেয় তাহলে অবশ্যই তাঁকে নায্য মুল্য দিতে হবে। আন্ডারগ্রাউন্ডে চা বিক্রীর একটা বদনাম আছে। আমি অস্বীকার করবোনা। এ এলাকার ফ্যাক্টরির যারা আছে তাদের এ বদনাম আছে। এ জন্য আমরা মনিটরিং বাড়াবো। আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবো। এখানে কম্পিটিশন বাড়াতে হবে। যাতে মনিপলি না হয়। এখানকার ক্ষুদ্র চা চাষিরা ক্ষুদ্র চা কারখানার ব্যাপারে প্রয়োজনীয়তার কথা উপস্থাপন করেছে। আমি চেষ্টা করবো নিয়ম নীতির ভেতরে থেকে এটা যদি করা যায় আমরা সেটা করবো। আমি পারসোনালি ফিল করি যদি এটা নিয়ম টা রিফ্রেম করেও যদি এটা করা যায় তাহলে চাষিরা যেমন উপকৃত হবে রাস্ট্রও তেমনি উপকৃত হবে। রবিবার দুপুরে উত্তরাঞ্চলের চা বাগান এবং ক্ষুদ্র চা চাষিদের চা আবাদ সম্প্রসারন এবং চায়ের গুণগত মান উন্নয়ন শির্ষক প্রশিক্ষণ ও মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মতবিনিময় শেষে তিনি চা বাগান ও চা বোর্ডের নার্সারি পরিদর্শন করেন। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট আয়োজিত এই সভা পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ক্ষুদ্র চা চাষি, বাগান মালিক, কারখানা কতৃপক্ষ,বায়ার, বিটার সহ সংশ্লিষ্ট অনেকেই তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা) সোহেল সুলতান জুলকার নাইন কবির, পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমির হোসেন সহ চা বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকতা কর্মচারিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ