ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে দুইবোনকে লাঠিপেটা, মামলা নিচ্ছে না পুলিশ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ৪:৩৫
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুইবোনকে প্রকাশ্যে লাঠিপেটার অভিযোগ উঠেছে প্রতিবেশি দুইভাইয়ের বিরুদ্ধে। এরইমধ্যে মারপিটের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। থানায় আইনগত সহায়তার জন্য গেলে মামলা নিচ্ছে না পুলিশ। ন্যায় বিচারের স্বার্থে রোববার দুপুরে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।
জানা যায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর গ্রামের আবুল কাশেম মোল্লার সাথে প্রতিবেশি অ্যাডভোকেট ফরহাদ মোল্লার (৪০) জমি নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে আবুল কাশেম চাষাবাদের জন্য গেলে তার সাথে তর্কাতর্কি হয় ও হাতাহাতির ঘটনা ঘটে প্রতিপক্ষের সাথে। পরে আবুল কাশেম মোল্লার দুই মেয়ে রেশমা আক্তার (২৭) ও তার বড়বোন আশমা আক্তার (৩৮) বিষয়টি জানতে গেলে তাদের উপর চড়াও হয় ফরহাদ ও তার ছোটভাই হুমায়ুন মোল্লা (২৫)। একপর্যায়ে দুইবোনকে লাঠিশোটা দিয়ে বেদম মারধর করে অভিযুক্ত দুইভাই। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। এরইমধ্যে প্রকাশ্যে জমিতে মারপিটের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। গত দুইদিন অভিযুক্তদের বিরুদ্ধে থানায় গিয়েও মামলা রেকর্ড করাতে পারেনি ভুক্তভোগীর পরিবার। পরে রোববার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে বিচারক সাজিদুল হাসান চৌধুরী তদন্ত শেষে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রিপোর্ট প্রদানের নির্দেশ দেন। ন্যায় বিচারের স্বার্থে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন তারা। এদিকে মুঠোফোনে এই অভিযোগ অস্বীকার করেছের অভিযুক্ত দুইভাই। তাদের দাবি, হাতাহাতি হলেও কোন মারপিট করা হয়নি কাউকেই।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?