লোহাগড়ায় মাদ্রাসায় ছাত্রছাত্রী ছাড়াই শিক্ষক বেতন উত্তোলনের অভিযোগ
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের একটি স্বতন্ত্র ইফতে দায়ী মাদ্রাসায় কোনো শিক্ষার্থী না থাকা সত্ত্বেও নিয়মিতভাবে শিক্ষকরা সরকারি বেতন উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মাদ্রাসাটি কেবল নামেই চালু রয়েছে। বাস্তবে এখানে কোনো শিক্ষার্থী নেই, নিয়মিত পাঠদানও হয় না। তবে মাদ্রাসার শিক্ষকরা সরকারি নিয়ম মেনে বেতন ও অন্যান্য ভাতা নিয়মিত তুলছেন।
এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, “মাদ্রাসাটিতে বহুদিন ধরে কোনো ছাত্রছাত্রী নেই। অথচ শিক্ষকরা নিয়মিত বেতন তুলছেন। এটি সরকারের অর্থের অপচয়।”
অন্যদিকে, অভিযুক্ত মাদ্রাসার এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেন, “আমাদের এখানে কিছু সমস্যা রয়েছে। ছাত্রছাত্রী না থাকলেও আমরা নিয়ম অনুযায়ী বেতন পাচ্ছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানেন।”
লোহাগড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, “স্বতন্ত্র ইফতে দায়ী মাদ্রাসা বন্ধ আছে—এ বিষয়ে আমার জানা ছিল না। আমি দ্রুত বিষয়টি খতিয়ে দেখব।”
স্থানীয়রা এ ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান