ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে র‍্যাবের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১১-২০২৪ দুপুর ১:৩০

গত ৫ আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম (৪৪) কে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প। 

রোববার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার হাসপাতাল পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মফিজুর রহমান মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মীরা দেশী ও বিদেশী অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় গত ২৮শে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে ওই মামলা করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে মামলাটি মেহেরপুর সদর থানায় নথিভুক্ত করা হয়। মেহেরপুর র‌্যাব-১২, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ, পিপিএম জানান, শান্তিপূর্ণ বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলায় এজাহার নামীয় পলাতক আসামি ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলামকে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার হাসপাতাল পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মফিজুল ইসলামকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার