ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটিতে তিনদিনব্যাপী প্রসবজনিত ফিস্টুলা সার্জারি ক্যাস্প অনুষ্ঠিত


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ১৮-১১-২০২৪ দুপুর ১:৩৩

প্রসূতি মায়েদের ফিস্টুলা নির্মূলের জন্য রাঙামাটিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ফিস্টুলা সার্জারি ক্যাম্প। এ উপলক্ষে সোমবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতাল কক্ষে বাংলাদেশে প্রসূতি ফিস্টুলা নির্মূলের উপর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতাল ও হোপ ফাউন্ডেশনের আয়োজনে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা.নূয়েন খীষা। আরও উপস্থিত ছিলেন, হোপ ফাউন্ডেশনের ফিস্টুলা এডভান্স ভোকাল সার্জন ডা. নৃন্ময় বিশ্বাস, রাঙামাটি মেডিকেল কলেজ সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো: সেলিম, রাঙামাটি জেনারেল হাসপাতালে আরএমও ড. শওকত আকবর, সিনিয়র কনসালটেন্ট গাইনী জয়া চাকমা, সহকারী রেজিস্ট্রার গাইনী দিনা শারমিন, হোপ ফাউন্ডেশনের ফিস্টুলার প্রোজেক্ট ফোকাল ডা. মো: গোলাম হাফেজ, সার্জেন ফারহানা মুন্নি, প্রোজেক্ট ম্যানেজার আজমল হুদা, সহকারী ফিল্ড কো-কো-অর্ডিনেটর তটিনী চাকমাসহ অন্যারা।

এসময় হোপ ফাউন্ডেশনের নৃন্ময় বিশ্বাস বলেন, মেয়েদের অল্প বয়সে বিয়ে ও বহুসন্তান প্রসবের কারণে ফিস্তুলার ঝুঁকি বেড়ে যায়। এ রোগ হলে পরিবার থেকে অনেক সময় মেয়েরা বঞ্চনার শিকার হয়।

তিনি বলেন, হাচি-কাশি ও রাতে ঘুমের সময় প্রস্রাব ঝরা এটি ফিস্টুলার লক্ষণ। এ লক্ষণ কারো দেখা দিলে হোপ ফাউন্ডেশনের কর্মীদের সাথে দ্রুত যোগাযোগ করুণ। ফাউন্ডেশনের কর্মীরা রোগীর আনা-নেওয়া, খাওয়া দাওয়া ও চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে।

সিভিল সার্জন ডা. নূয়েন খীষা বলেন, হোপ ফাউন্ডেশনে কার্যক্রম খুবই প্রশংসনীয়। আমরা এ ফাউন্ডেশনের জন্য যেকোনো সহযোগিতা করবো। পরে ফিস্টুলা রোগীদের প্রাথমিক সেবা দেওয়া হয়।

T.A.S / T.A.S

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত

নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা এমরুল কায়েস খান

উলিপু‌রে মাদরাসার জ‌মি‌ দখল ক‌রে বসতবা‌ড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

‎ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ

নড়াগাতীতে পুলিশকে মারধরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মিজানুরের সংবাদ সম্মেলন