ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে সাংবাদিক পেটানো সেই ছাত্রদল ক্যাডারকে দল থেকে বহিষ্কার, মামলা


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১১-২০২৪ দুপুর ৩:২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে ও দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে মাথা ও শরীর ইট দিয়ে থেতলে দেয়ার ঘটনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারন সম্পাদক ইয়াছিন মিয়া ওরফে ফেন্সি ইয়াছিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছির বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদক করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃংখলা ভঙ্গের সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিত্বে নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সাধারন সম্পাদক ইয়াছিন মিয়াকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। এছাড়া ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষকৃত ইয়াছিনের সঙ্গে কোন প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হলো।

এদিকে, সাংবাদিক জাহাঙ্গীর মাহামুদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালেরকন্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে সন্ত্রাসী ইয়াছিন মিয়া ওরফে ফেন্সি ইয়াছিন, কাজল, রাব্বিল,ইমন, রকিসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে, ইয়াসিন মিয়া ওরফে ফেন্সি ইয়াসিনের বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক, চাঁদাবাজি, জমি দখলসহ অপরাধ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন দৈনিক কালবেলা পত্রিকা। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৫ দিন ধরে ইয়াসিন মিয়া ক্ষতিপূরণ বাবদ জাহাঙ্গীর মাহমুদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ প্রকাশের জেরে ও দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে সাংবাদিক উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়ার নিজ বাড়িতে জাহাঙ্গীর মাহমুদকে মাথা ও শরীর ইট দিয়ে থেতলেয় ইয়াছিন মিয়া ওরফে ফেন্সি ইয়াছিনসহ তার সন্ত্রাসী বাহিনী। ঘটনা শেষে সন্ত্রাসী ফেন্সি ইয়াছিন বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েঁ  এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।

রূপগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ফেন্সি ইয়াছিনসহ হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে সাংবাদিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বড় ধরণের কর্মসুচী করবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, জাহাঙ্গীর মাহামুদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে ।

T.A.S / T.A.S

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার