অভয়নগরে অনৈতিক কাজে জড়িত নারীর বিরুদ্ধে অভিযোগ
যশোরের অভয়নগরে অনৈতিক কাজের সঙ্গে জড়িত জেসমিন বেগম ওরফে পান্না (৪২) নামে এক নারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলার রাজঘাট ঘোড়াবটতলা এলাকাবাসীর গণস্বাক্ষর করা লিখিত অভিযোগ সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেওয়া হয়। অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন জেসমিন বেগম ওরফে পান্না।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ঘোড়াবটতলা এলাকার আতিয়ার শেখের মেয়ে জেসমিন বেগম ওরফে পান্না দীর্ঘদিন যাবত অনৈতিক কাজের সঙ্গে জড়িত। তার বাড়িতে বিভিন্ন এলাকার যুবতী মেয়েরা অবস্থান করে অনৈতিক কর্মকান্ড করে থাকে। এসব কর্মকান্ডের কারণে বহিরাগদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এলাকায় বেড়েছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। এছাড়া অসামাজিক ও অনৈতিক কর্মকান্ডে ঝুঁকে নষ্ট হচ্ছে এলাকার কিশোর ও যুবসম্প্রদায়। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত জেসমিন বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক এলাকা থেকে উচ্ছেদের জন্য অভিযোগপত্রে জোর দাবি করা হয়েছে।
অভিযুক্ত জেসমিন বেগম ওরফে পান্না বলেন, গত ৬ আগস্ট থেকে এলাকার একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আমার বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে। লাখ টাকা চাঁদাও দাবি করেছে। আমাকে তারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার বিরুদ্ধে করা তাদের লিখিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভয়নগর থানার ওসিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত