চৌগাছার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
যশোরের চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ পায়েল হোসেনের সাথে প্রেসক্লাব চৌগাছা ও রির্পোটার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় ওসির কার্যালয়ে এই মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় পূর্বে সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত অফিসার ইনচার্জকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান। নবাগত অফিসার ইনচার্জ এ সময় সাংবাদিক নেতৃবৃন্দের নিকট সার্বিক সহযোগীতা কামনা করেন। তিনি বলেন, দীর্ঘদিন রাজধানী ঢাকাতে চাকরি করার অভ্যাস রয়েছে। এই প্রথম সীমান্ত এলাকাতে এসেছি। সীমান্ত এলাকা মানে মদকের ব্যবসা। তাই আমরা যাতে সমাজ হতে মাদক নিমূূল করতে পারি সেজন্য সকলের সহযোগীতা একান্ত প্রয়োজন।
এ সময় অফিসার ইনচার্জ (তদন্ত) কামাল হোসেন, থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জল, রির্পোটার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, এ,বি সিদ্দিক মন্টু, বাবলুর রহমান, ফারুক হোসেন, কবিরুল ইসলাম, সুজন দেওয়ান, ইঞ্জিঃ রাজু আহমেদ, আসিফ ইকবাল রকিসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ দিকে সোমবার দুপুরে নবাগত ওসি পায়েল হোসেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। নির্বাহী অফিসারের কার্যালয়ে ওসি পায়েল হোসেন পৌছালে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপজেলা প্রকৌশলী রিসায়াত ইমতিয়াজ, প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা সামছুন্নাহার, শিক্ষা কর্মকর্ত মোস্তাফিজুর রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান