ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পিরোজপুরে রাষ্ট্রকাঠামো মেরামতে শিক্ষকদের সম্পৃক্ত করনে শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ১৮-১১-২০২৪ বিকাল ৭:০

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকদের সম্পৃক্ত করনে পিরোজপুর সদর উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে ১৮ নভেম্বর বিকেল ৩.০০ মিনিটে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর বাসভবনের সম্মুখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভাটি,শিক্ষকদের পরিচয় পর্ব, পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে শুরু হয়। উক্ত আলোচনা সভায় পিরোজপুর জেলা  শিক্ষক কর্মচারী ঐক্যের সদস্য সচিব ও ডিআরএস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান খানের সঞ্চালনায়,পিরোজপুর সদর উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক মীর নজরুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও শিক্ষকদের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক,বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,শিক্ষক কর্মচারী ঐক্য জোট বরিশাল বিভাগের আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোট পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ শাহজাহান গাজী,পিরোজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি এনায়েত কবির খান,তেজদাসকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও বারবার নির্বাচিত সভাপতি আহসান কবির। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা মূল্যবান বক্তব্য রাখেন ও তাদের মতামত প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে,অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন,এখন পর্যন্ত শিক্ষকদের জন্য যত সুযোগ সুবিধা তা বিএনপি সরকারের আমলেই হয়েছে,আমাদের শিক্ষকদের জন্য অবসর ভাতা চালু হয়েছে  বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার হাত ধরেই।৷ এছাড়াও তিনি ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা করেন ও শিক্ষকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

T.A.S / T.A.S

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি

উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ