ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মাপে কম দেওয়ায় ভূঞাপুরে ৪ ফিলিং স্টেশনকে জরিমানা


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২৪ দুপুর ১১:৪৪

জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় টাঙ্গাইলের ভূঞাপুরে ৪ ফিলিং স্টেশন মালিককে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলা পৌর শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার অভিযান চালিয়ে এ জরিমানা করেন। 

দণ্ডপ্রাপ্ত ফিলিং স্টেশনগুলোর মধ্যে যমুনা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা, ভূঞাপুর ফিলিং স্টেশনকে ৭ হাজার টাকা ও কাকন ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার বলেন, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘন করায় ৪ টি ফিলিং স্টেশনকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় অভিযান চলাকালে বিএসটিআই কর্তৃপক্ষ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ