ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের কুখ্যাত মোটরসাইকেল চোর গ্রেফতার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ৪:৪৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুখ্যাত আন্তঃজেলা মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে হরিপুর থানা পুলিশ। মঙ্গলবার (১ জুন) তার নিজ বাড়ি পৌর শহরের ভান্ডারা (খুনিয়াদীঘিসংলগ্ন) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজ্জাক ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও রানীশংকৈল পৌর কাউন্সিলর। রাজ্জাক গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে ঠাকুরগাঁওবাসী।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওরঙ্গজেব আব্দুর রাজ্জাককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও গ্রামের মৃত আকিম উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম একজন সার ও কীটনাসক ব্যবসায়ী। গত ১৯ মার্চ গভীর রাতে দেশী অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ৮ লাখ ৭৫ হাজার নগদ টাকাসহ মামামাল ডাকাতি করে নিয়ে যায়। এ সময় সার ও কীটনাষক ব্যবসায়ী জাহেদুল ইসলাম ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে এলাকাবাসী সঙ্গবদ্ধ হয়ে তাদের ধাওয়া করলে বাড়ির পাশের ভুট্টাক্ষেত দিয়ে পালিয়ে যায় ডাকাত দল। পরদিন সকালে জাহেদুল ইসলাম হরিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্র ধরে থানা পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ সিমসহ একটি মোবাইল ফোনসেট উদ্ধার করে। ওই মোবাইল ফোনের সূত্র ধরেই ঘটনার সাথে জড়িদের চিহ্নিত করা হয়। গতকাল মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে রাজ্জাককে গ্রেফতার করে। এছাাড়ও এ মামলার তদন্ত চলাকালীন রাজ্জাক বাদেও আরো ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ার হোসেন (২৫), আল আমিন, রনি, আব্দুল হাকিম, সাহাবুদ্দিন ও নওশাদ।  

তিনি ‍আরো বলেন, আব্দুর রাজ্জাক ডাকাতির মূল হোতা বলে স্বীকার করেছেন এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার তথ্য যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে এ ঘটনার সাথে যারা যারা জড়িত আছে তাদের সবাইকে গ্রেফতার করা হবে। আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে পূর্বের ৪৩টি মামলা রয়েছে। গ্রেফতার করার জন্য তাকে বেশ কিছুদিন ধরে খুঁজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তার বাড়ির এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে তাকে ঠাকুরগাঁও আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়