ফুলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাইবান্ধার ফুলছড়িতে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মসজিদ কমিটির আয়োজনে, ১৯ নভেম্বর, মঙ্গলবার, যহর নামাজ শেষে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ মাহমুদুন্নবী টুটুল।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, মেরামত এবং সংস্কারে দান করা মুসলিমদের জন্য অত্যন্ত আবেগ এবং গৌরবের বিষয়। পৃথিবীজুড়ে লাখো দৃষ্টিনন্দন মসজিদ মুসলিমদের স্বতস্ফূর্ত দানে তৈরি হয়েছে। আল্লাহ তায়ালা এই মহৎ কাজের জন্য পুরস্কার ঘোষণা করেছেন।" তিনি আরও বলেন, "মহানবী (সাঃ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন।"
এ সময় উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আজাদ মন্ডল, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কেন্দ্রীয় ঈদগা মাঠের সভাপতি বাচ্চা আলী সরকার, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক সেলিম প্রধান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩