ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নাগেশ্বরীতে শিক্ষায় বঞ্চনা বিষয়ে স্থানীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ১৯-১১-২০২৪ দুপুর ৪:১৪

শিক্ষায় বঞ্চনা বাল্যবিবাহ, শিশুশ্রম, প্রতিবন্ধিতা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্থানীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং মালালা ফান্ডের অর্থায়নে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভাব বাংলাদেশের নিজস্ব তহবিল থেকে রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়কে একটি ল্যাপটপ প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে ও ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। বিশেষ অতিথি ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কে এম আনিছুর রহমান, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সোহরাব আলী, বীর মুক্তিযোদ্ধা মোমিন উদ্দীন, আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ। 

এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড

শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া

চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন

মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আগুন

পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখল ও মারধরের অভিযোগ

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা মন্ত্রীর

বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত এক

লোহাগড়ায় জালিয়াতি মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার

মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীর নির্মাণে পুরোনো রড ব্যবহার, কাজ বন্ধ