ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কুলাউড়ায় উচ্ছেদ অভিযানে ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার


কুলাউড়া প্রতিনিধি photo কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২৪ দুপুর ৪:৫১

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর প্রায় ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারে প্রধান সড়কের পাশে সরকারি জায়গা দখল করে প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি সার্ভেয়ার দিয়ে সরকারি জায়গা মাপজোকের পর ওইসব অবৈধ দোকানমালিকদের নোটিশ করে অবৈধ স্থাপনা সরানোর অনুরোধ করা হয়। অভিযানকালে অনেকে দোকানপাট সরিয়ে নিলেও যারা সরায়নি তাদেরকে গুঁড়িয়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি)  আরও জানান, অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক দোকানপাট অপসারণ করে ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়।

অভিযান শেষে উচ্ছেদকৃত জায়গা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। তিনি উচ্ছেদকৃত ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে বলেন, বাজারের একটি নির্দিষ্ট জায়গা তাদেরকে পুনর্বাসন করা দেওয়া হবে।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন কুলাউড়া থানার এএসআই তোফায়েল আহমেদ ও আব্দুল মালেক এবং ব্রাহ্মণবাজার ইউপির তহশিলদার আব্দুল আলীম।

T.A.S / T.A.S

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক