চৌগাছার কয়ারপাড়ায় আমেরিকা প্রবাসীর সহযোগীতায় প্রতিষ্ঠিত হচ্ছে প্রাইমারি স্কুল
যশোরের চৌগাছার আহমদ নগর বাজার সংলগ্ন কয়ারপাড়া গ্রামে কবি আহমদ আলী সাহিত্যরত্ন বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিদ্যালয়ের জমিদাতা কয়ারপাড়া গ্রামের কৃতিসন্তান আমেরিকার লং আইলান্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক লোক প্রশাসন বিভাগের প্রধান বিশিষ্ঠ অর্থনীতিবিদ শওকত আলী।
এ সময় চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ পায়েল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দিন, ঢাকার বনানী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, সাংবাদিক কবিরুল ইসলাম, মাসুদ পারভেজ, ইঞ্জিঃ রাজু আহমেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে আমেরিকা প্রবাসী শওকত আলী নিজ গ্রাম কয়ারপাড়ায় অবস্থিত রওশন আরা সোলাইমান হোসেন নুরানী মাদ্রাসা এন্ড প্রিকে স্কুল পরিদর্শনে যান। এ সময় স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরিদর্শন শেষে তিনি ওই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগীতায় নগদ এক লাখ টাকা অনুদান দেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা