ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক এর নিঝুমদ্বীপে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৯-১১-২০২৪ বিকাল ৬:৪৬

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ রিজ ওয়ানুর রহমান রবিবার সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন নিঝুমদ্বীপের ২৪/৭ নরমাল ডেলিভারী সেন্টার ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

পরে তিনি নিঝুম দ্বীপের সুবিধা বঞ্চিত মা দের নিয়ে অনুষ্ঠিত এক মা সমাবেশে যোগদান করেন।  এসময় নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ মানসী রানী সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উক্ত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত মহাপরিচালক ডাঃ মোঃ রিজ ওয়ানুর রহমান বলেন, বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি উপজেলা হাতিয়া।  আবার হাতিয়া উপজেলা থেকে বিচ্ছিন্ন এলাকা নিঝুম দ্বীপ। এখানকার মানুষ শিক্ষা ও স্বাস্থ্যের দিক দিয়ে অন্যান্য এলাকার চেয়ে পিছিয়ে আছে।

কিন্তু এই সব প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নানা মুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সপ্তাহের প্রতিদিন ই ২৪ ঘন্টা নরমাল ডেলিভারী সেন্টার খোলা রাখা হয়েছে। সমাবেশে আগত মায়েদেরকে তিনি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক দিক নির্দেশনা প্রদান করেন।

T.A.S / T.A.S

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি