উত্তরার মনসুর আলী মেডিকেল হাসপাতালে সন্ত্রাসী হামলা
উত্তরা শহীদ মনসুর আলী মেডিকেল হাসপাতালে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। উক্ত হাসপাতালের নিচ তলায় অবস্থিত মেসার্স তারেক মেডিকেল এর পরিচালিত হাসপাতাল ফার্মেসীর মালিক পারভেজ জানায়, ড্যাব নেতা মোদাচ্ছের হোসেন ডমবেলের লোকজন ডাঃ জুয়েল, ডাক্তার রায়হানসহ ১০/১৫ জন তার ঔষধের দোকানের দরজা ভেঙে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙে ৯ লাখ ৫০ হাজার টাকা লুট করছে নিয়ে যায়।
শহীদ মুনসুর আলী মেডিকেল হাসপাতাল এটি ১০ নং রোড, হাউজ নং ২৬-২৬/এ উত্তরা ১১ নং সেক্টরে অবস্থিত। এবিষয়ে হাসপাতালের জিএম এডমিন সাদাফ বলেন, মঙ্গলবার দুপুর ১ টার দিকে বহিরাগত সাবেক কর্মচারী, সাবেক ডাক্তার ও ড্যবের নেতার লোকজন ডাঃ গোলাম কিবরিয়া, ডাঃ রায়হান ড: লিন্জা, ডাঃ জুয়েল ও বহিঃস্কৃত ছাত্র হাসিবুর রহমান রূদ্রসহ ৪০-৫০ জনের একটি বাহিনী শহীদ মুনসুর আলী মেডিকেলে ঢুকে তান্ডব চালায়।
এসময় তারা হাসপাতালের সিইও সহ অন্যান্য কর্মকর্তা ও সিকিউরিটি গার্ডকে বেদম মারধর করে। তিনি আরো বলেন, সন্রাসীরা আমাদেরকে মারধর করেন এবং জোরপূবক সাদা কাগজে স্বাক্ষর নেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মওলা সাহেব এসে তাদের সিইও সাবেক লেঃ কর্নেল নওসের স্যারকে মারতে শুরু করেন,সে এগিয়ে গেলে তাকেও মারধর শুরু করেন। তখন সিইও তাকে বলে কাগজে সই করে চলে যাও।
জানা যায়, সন্ত্রাসীরা হাসপাতালের সিসিটিভি স্টোরেজ রুম ভেঙে ডিবিআর নিয়ে যায়। জানা যায়, উক্ত ঘটনার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ থানায় ফোন করে জানালে ঘটনাস্থলে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এঘটনায় হাসপাতালে থমথমে অবস্থা বিরাজ করছে। ভয়ে হাসপাতালের সকল ডিপার্টমেন্টে তালা মেরে ডাক্তার এবং কর্মকর্তারা সবাই চলে গেছে । এসময় ঔষধের দোকানে মালিক পারভেজ বলেন,হঠাৎ ১০-১৫ জন লোক দেশীয় অস্রহাতে তার দোকানে দরজার গ্লাস ভেঙে ফেলে। এ ঘটনায় দোকানের কর্মচারীরা ভীত হয়ে উঠে। এ সুযোগে
তারা দোকানের ভিতরে ঢুকে কর্মচারীদের মারধর করে ক্যাশ বাক্স থেকে ৯ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এতো টাকা ক্যাশে ছিল জানতে চাইলে তিনি বলেন,তারা ঔষধ বিক্রির টাকা জমা করে রাখেন সেই টাকা সপ্তাহে একদিন কম্পানীকে পেমেন্ট করেন। তিনি আরো বলেন, পুলিশ এসে দেখে গেছেন, তবে তারা এ ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করবেন।
জানতে চাইলে, মনসুর আলী মেডিকেল হাসপাতালের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ইসরাত হোসেন ঘটনার বিষয় স্বীকার করে বলেন,হাসপাতালের ক্ষয় ক্ষতি নিরুপম করে তাদের লিগ্যাল এডভোকেটের সাথে কথা বলে আইনি ব্যবস্থা নিবেন। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমি নিজেই মনসুর আলী মেডিকেল হাসপাতালে গিয়েছি। আমি যাওয়ার আগেই সন্রাসীরা চলে গেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন