পিরোজপুরে প্রবীণ জনগোষ্ঠীর উপর জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পিরোজপুরে বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠীর উপর জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এবং জাতীয় পর্যায়ে জলবায়ূ পরিবর্তনে নীতি ও সকল কর্মসুচিতে প্রীন জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির দাবীতে বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে মুল প্রবন্ধ উপাস্থপন করেন রিকের পরিচালক তোফাজ্জল হোসেন মঞ্জু। সভায় উপস্থিত থেকে মুল্যবান মতামত প্রদান করেন, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইকবাল করিম, সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল আকন, সাবেক প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান,জামায়াতে ইসলামীর জেলা আমির তোফাজ্জেল হোসেন ফরিদ, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রবীন সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম,উদ্দীপন এর অঞ্চলিক ব্যবস্থাপক কাইয়ুম হোসেন ,নারী নেত্রী খালেদা আক্তার হেনা, মিনারা বেগম, সুজন সম্পাদক অধ্যাপক শাহ আলম শেখ, বেলায়েত হোসেন, অমিত বিশ্বাস,হাসিবুল ইসলাম, রফিকুল ইসলাম পান্না, মতিউর রহমান প্রমুখ।
মাঈনুল আহসান মুন্নার সঞ্চালনায় সেমিনারে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে ১ কোটি ৬০ লক্ষ ষাটোর্ধ প্রবীন জনগোষ্ঠী রয়েছে। যেখানে পুরুষের চেয়ে নারী প্রবীনের সংখ্যা বেশি। কিন্তু এই প্রবীন জনগোষ্ঠী আজ মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারছেনা। নারী প্রবীনদের মধ্যে বেশিরভাগই বিধবা,অতি নির্ভরশীল এবং সেবা-সহ্য়াতা থেকে বঞ্চিত। তারা বলেন, প্রবীন এই জনগোষ্ঠিকে পরিবার, সমাজ ও রাস্ট্র সেবা ও সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। তাই তার প্রতিনিয়ত অবহেলা ও নীপিড়নের শিকার হচ্ছে। তারা বলেন, প্রবীনরাও সমাজে এখনও অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।
তাই জলবায়ূ পরিবর্তনের প্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্থ প্রবীনদের চিহ্নিত করে ক্ষতির পরিমান অনুযায়ী তাদের সহায়তা প্রদান, জলবায়ু পরিবর্তনে প্রবীনদের জ্ঞান ও অভিজ্ঞতাকে আন্তঃপ্রজন্ম নেটওয়াক তৈরী করতে এবং স্থানীয় ভাবে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থার সকল কার্যক্রমে অংশগ্রহন নিশ্চিত করতে হবে। সাথে সাথে সকল গনমাধ্যম কর্মীদে সম্পৃক্ত করে ব্যাপক গন যোগাযোগ বাড়াতে হবে।
T.A.S / T.A.S
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত