ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

পুলিশের অভিযানে কালীগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী আটক


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ৪:৪৭

মাদক বিরোধী অভিযানে কালীগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও চোলাই মদ এবং মাদক বিক্রির টাকাসহ আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার পৌরসভার বাঙ্গালহাওলা ও নাগরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাঙ্গালহাওলা এলাকার মৃত তোফাজ্জল হোসেনের পূত্র ইয়াসির আরাফাত শেখ (৩৫), ওমর আলীর পূত্র রহিম শেখ (৪৫) এবং নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকা হতে চোলাই মদসহ কাসেম কাজির পূত্র হালিম কাজিকে আটক করা হয়।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরাফাত শেখের নিকট হতে ৩৩ টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা, রহিম শেখের নিকট হতে ১৮ টি ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৪০০ টাকা এবং হালিম কাজির নিকট হতে চোলাই মদ উদ্ধার করা হয়। তারা তিন জনই এলাকায় দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলা নং২৫(১১)২৪ ও ২৬(১১)২৪। 
ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন প্রতিবেদককে বলেন, অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত