ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার পাগড়ি ও সবক অনুষ্ঠান সম্পূর্ণ
ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার বার্ষিক পাগড়ি ও সবক প্রদান অনুষ্ঠান ২০ নভেম্বর বুধবার নগরীর বহদ্দারহাট খাজা রোডস্থ শাহ আমানত সংযোগ সড়ক সংলগ্ন এক কনভেনশন হলে হাফেজ ক্বারী মুহাম্মদ আমান উল্লাহ দৌলতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদ।বিশেষ অতিথি ছিলেন আইডিয়াল গার্লস মাদ্রাসার প্রিন্সিপাল মীর মুহাম্মদ ইউসুফ ছানুভী,আল কুরআন একাডেমীর পরিচালক আলহাজ্ব মুহাম্মদ রফিকুল ইসলাম,বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল,দারুল ইরফান মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব, মানারুল হুদা মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা
মোঃ নুরুল্লাহ সাঈদ মাদানী, তালিমুল উম্মাহ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা এনামুল হক।বক্তব্য রাখেন খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আজিজ ইউসুফ,আর রিসালাহ মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা হুমায়ুন কবির সহ প্রমুখ।
উল্লেখ্য উক্ত প্রতিষ্ঠানে ২০২৪ ইং শিক্ষাবর্ষে ১৭ জন কোমলমতি শিক্ষার্থীকে কুরআন হিফজ সম্পন্ন করায় তাদের সংবর্ধনা ও আটজন শিক্ষার্থীকে নতুন হিফজ সবক প্রদান করা হয়।পরে দোয়াও তবারুত বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত তালিকা প্রকাশ
পাঁচবিবিতে র্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই
যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক
কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের
কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি
বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’
ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর
শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত