ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিক্ষকের বিরুদ্ধে মামলা: শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২০-১১-২০২৪ বিকাল ৫:২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দর আয়োজনে গোবিন্দগঞ্জ-বিশুবাড়ী সড়কের বিশুববাড়ী বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

এরআগে বিশুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। পরে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ভুক্তভোগির স্ত্রী, শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গ। এছাড়া মানববন্ধনে নানা পেশার শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন, নাছরীন নাহার, শিক্ষার্থী লোহিন মিয়া,আমিনুর ইসলাম,মারফ মিয়া, রিয়াদ হোসেন, মিরাতুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, ২০১৪ সালের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক ও সাংবাদিক মোস্তফা কামাল সুমনের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। তাদের দাবি সংবাদ প্রকাশের জেরে সুমনকে এ মামলায় জড়ানো হয়েছে। সঠিক তদন্ত করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে। উদ্দেশ্য প্রণোদিত এই মিথ্যা হয়রানী মুলক মামলা দ্রুত প্রত্যাহার করে মামলা দায়ের করার পিছনে যারা জড়িত তাদের সামনে আনার দাবি জানান বক্তারা।উল্লেখ্য গত ১৪ নভেম্বর সাংবাদিক মোস্তফা কালাম সুমনসহ ১১ জনের নাম উল্লেখ ও আরও সাত থেকে আটজনকে অজ্ঞাত নামা অভিযুক্ত করে তাহারাত তানভীর প্রধান বাদি হয়ে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

T.A.S / T.A.S

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩