জবিতে এককভাবে ভর্তি পরীক্ষায় থাকছে লিখিত ও বহুনির্বাচনি
দীর্ঘ ৪ বছর পর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ২২ টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ থেকে বের হয়ে জগন্নাথ বিশ্ববিশ্ববিদ্যালয় (জবি) স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিবে। পরীক্ষা শুরু আগামী ৩১ জানুয়ারি। ১০০ নম্বরের পরীক্ষায় ৪৮ নম্বর হবে লিখিত ২৪ নম্বর হবে বহুনির্বাচনি প্রশ্ন। বাকি ২৮ নম্বর হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর।
বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে৷ এছাড়া ১৪ ফেব্রুয়ারী ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারী বি ইউনিট কলা অনুষদ, ২১ ফেব্রুয়ারী এ ইউনিট বিজ্ঞান অনুষদ ও ২৮ ফেব্রুয়ারী সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে।
বিজ্ঞান ও বিজনেস অনুষদের পরীক্ষার জন্য এইচএসসিতে সংশ্লিষ্ট বিভাগের সিলেবাস ও কলা অনুষদের জন্য বাংলা, ইংরেজি ও সাধারন জ্ঞান থেকে লিখিত ও বহুনির্বাচনি আকারে প্রশ্ন হবে বলেও জানান রেজিস্ট্রার। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে ১২ ও ১৬ মার্ক হিসেব করা হবে।
পরীক্ষায় লিখিত অংশ থাকবে বলে ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থীই বেশ হতাশ। তবে এ পদ্ধিতে পরীক্ষা নেওয়ার ফলে শিক্ষার্থীদের সঠিকভাবে মুল্যায়ন করা সম্ভব হবে বলে ধারণা বিশ্ববিদ্যালয় প্রশাসন এর।
উল্লেখ্য বাংলাদেশে সর্বপ্রথম ভর্তি পরীক্ষায় লিখিত অংশ চালু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য