ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে সাংবাদিক হত্যা চেষ্টায় হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১-১১-২০২৪ দুপুর ২:৪৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে হত্যা চেষ্টায় সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন তারা। এ সময় এলাকাবাসীদের মাঝে উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল এলাকার  আইনুল, সোলেমান, আব্দুল কুদ্দুস সৈয়াল, বিউটি বেগম, খাদিজা, জহুরা, মমতাজ, লাইলী, মানসুরা,মহসিন, আব্দুর রশিদ, মহিউদ্দিন , আব্দুল হালিম, আলামিন, বিল্লাল, হাবিবুর রহমান টিটুসহ আরো অনেকে।

এ সময় এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজ ইয়াছিন ও তার বাহিনীর সদস্যরা লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে অতীষ্ঠ করে তুলেছে স্থানীয় বাসিন্দাদের। জাহাঙ্গীর মাহমুদ একজন সাংবাদিক, তাকেও সংবাদ প্রকাশের জেরে হামলা করে ইট দিয়ে থেঁতলিয়ে আহত করেছে। সে এখন হাসপাতালে। আর যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে থানায় মামলা হলেও রহস্যজনক কারণে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করেনি পুলিশ। মামলা তুলে নিতে বাদীকে হুমকী ধামকী দিচ্ছে।  তাই আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার  চাই।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার