ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে সংবর্ধনা
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন-২৪ বিজয়ী বাংলাদেশ দলের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র সভাপতিত্বে বক্তব্য দেন, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান, রাঙ্গাটুঙ্গি প্রমিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাজুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের উপদেষ্টা মো: ফারুক হোসেন, মাজেদ জাহাঙ্গীর অপু, মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আলোচনা শেষে জেলা প্রশাসক ইশরাত ফারজানা ঠাকুরগাঁও রাঙ্গাটুঙ্গি প্রমিলা ফুটবল একাডেমি থেকে উঠে আসা সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন-২৪ বিজয়ী দলের সদস্য মোছা. সাগরিকা, স্বপ্না রানী ও কোহাতি কিসকুকে সংবর্ধনা প্রদান করা হয়। নিরাপত্তা নিশ্চিত সহ ক্রীড়াঙ্গেনর উন্নয়নে নারী ফুটবলারদের পাশে থেকে সহযোগিতা করার আস্বাস দেন জেলা প্রশাসক। উল্লেখ্য, চলতি বছরের গত ৩০ অক্টোবরে কাঠমুন্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফে ফের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০২২ সালে একই প্রতিপক্ষকে হারিয়ে প্রথমবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরের শিরোপা জিতেছিল মেয়েরা।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’