ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ব্রহ্মপুত্র তীরের কাশফুলের খর: অর্থনৈতিক উৎসে পরিণত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২১-১১-২০২৪ দুপুর ৪:৩৮

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদীর তীরজুড়ে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা কাশফুলের খর এখন স্থানীয় কৃষকদের আয়ের নতুন একটি উৎস হয়ে দাঁড়িয়েছে। উপজেলার বিভিন্ন চর এলাকা থেকে এসব কাশফুলের খর সংগ্রহ করে কৃষকরা দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করছেন।  

কৃষকদের মতে, কাশফুলের খরের চাহিদা মূলত বিভিন্ন কৃষিকাজে এবং পশুখাদ্য হিসেবে ব্যাপকভাবে রয়েছে। স্থানীয়ভাবে বিক্রির পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।  

একজন স্থানীয় কৃষক জানান, "প্রাকৃতিকভাবে জন্মানো এই কাশফুল আগে উপেক্ষিত ছিল। এখন এটি আমাদের জীবিকার একটি বড় উৎস হয়ে উঠেছে। কাশফুল সংগ্রহ ও বিক্রিতে আমাদের সংসারের আয় বেড়েছে।"  

ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু বলেন  মনে করছেন, কাশফুলের এই খর সংগ্রহ ও বাণিজ্য পরিবেশের ক্ষতি না করেই স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে কৃষকরা উল্লেখ করেছেন, খর সংগ্রহ ও পরিবহনে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে।  

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কাশফুলের এই অর্থনৈতিক সম্ভাবনা আরও প্রসারিত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া