ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

জনবান্ধব নীতি প্রনয়নে সঠিক উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সংস্কারভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১১-২০২৪ দুপুর ১১:২২

ইউএনডিপির আয়োজনে বৃহস্পতিবার ‘জনবান্ধব নীতি প্রনয়নে সঠিক উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সংস্কারভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহায়তায় ইউএনডিপি এর স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিজ অ্যান্ড সার্ভিসেস প্রকল্পের আওতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির গবেষণা সহায়তায় প্রথম আলোর সাথে যৌথভাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. সেলিম রায়হান, নির্বাহী পরিচালক, সানেম (সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং)। উক্ত আলোচনায় আরো অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট ক্ষেত্রের নাগরিক সমাজ সংস্থা, একাডেমিক ব্যক্তিত্ব, সরকারি এবং বেসরকারি সংস্থার অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং ইউএনডিপি এর প্রতিনিধিবৃন্দ। 

বিশেষজ্ঞ আলোচকবৃন্দ ডেটা ম্যানিপুলেশন বন্ধ, বর্তমান তথ্য সংগ্রহ পদ্ধতির কার্যকারিতা, তথ্য সংগ্রহের বর্তমান পদ্ধতিগত সমস্যাদি এবং একটি স্বায়ত্তশাসিত জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও) এবং একটি স্বাধীন ডেটা কমিশন গঠনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও, বিশেষজ্ঞরা সঠিক ডেটা সংগ্রহ, জনসাধারণের মধ্যে জবাবদিহিতা নিশ্চিতে মিডিয়ার ভূমিকা নিয়েও কথা বলেন। পাশাপাশি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপর নাগরিকদের বিশ্বাসযোগ্যতা ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ ও প্রস্তাব প্রণয়নে বক্তারা গুরুত্বারোপ করেন

এমএসএম / এমএসএম

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম