ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

শীঘ্রই গাজীপুর একটি মডেল নগরীতে পরিণত হবে : মেয়র জাহাঙ্গীর আলম


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১-৯-২০২১ দুপুর ১:৪৪

জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যেগে টঙ্গীর বণমালা-হায়দ্রাবাদে নবনির্মিত সড়কে আলোচলা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (৩১ আগস্ট) বাদ জহুর শুরু হওয়া আলোচনা সভা ও সকল মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করে প্রায় ২৮ হাজারের অধিক মানুষের আগমনে গণভোজের মাঝ্যমে রাত ১০টায় অনুষ্ঠান সম্পন্ন হয়। 

শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভুঁইয়া, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিমউদ্দিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মুজিবর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামীম, এমএ সাত্তার মোল্লাসহ গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি হেলাল উদ্দিন হেলাল, কাউন্সিলরদের মধ্যে ছিলেন- মো. ফারুক আহমেদ, শাহীনুল আলম মৃধা, হাজী মনিরুজ্জামান, মো. জাহাঙ্গীর, মো. রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।

অনুষ্ঠানে মেয়র আলহাজ অ্যাড. জাহাঙ্গীর আলম বলেন, সকলের মতামতের ভিত্তিতে আমরা গাজীপুর মহানগরকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। আমরা রাস্তাঘাট সম্প্রসারণ ও নগরীর বিভিন্ন পর্যায়ের উন্নয়নের ব্যাপক কাজ হাতে নিয়েছি। শহরের মানুষদের যাতে যানজটে কষ্ট পেতে না হয় সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতা পেলে গাজীপুর সিটিকে একটি মডেল নগরীতে পরিণত করা সম্ভব হবে। 

জামান / জামান

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার