ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

মিরসরাইয়ে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি দিল শান্তিনীড়


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১১-২০২৪ দুপুর ১২:১৯

চট্টগ্রামের মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১৫তম শিক্ষোন্নয়ন বৃত্তির সনদ ও পুরষ্কার বিতরণ শুক্রবার (২২ নভেম্বর) বিকালে মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র সভাপতি মুহাম্মদ দিদারুল আলম এবং দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদ যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।

সংগঠনের সহ-সভাপতি শেখ কামরুল হাসান নিজামী পলাশের কোরআন তিলওয়াত ও শিক্ষক সুমি মজুমদারের গীতা পাঠের পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, সাবেক কাষ্টমস্ এন্ড ভ্যাট কমিশনারেট বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, উপ পরিচালক সমাজসেবা কার্যালয় রাঙ্গামাটি জসিম উদ্দিন, শান্তিনীড় পৃষ্ঠপোষক টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, শান্তিনীড় উপদেষ্ঠা মির্জা জসীম উদ্দিন, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, বিপুল দাশ, এম মাঈন উদ্দিন, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল দাশ, শিক্ষা সম্পাদক নুর-এ-জাহেদ প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন, লায়নস ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের সাবেক সভাপতি লায়ন মাঈন উদ্দিন, ইউনাইটেড ট্রাষ্টের ফেনী জেলা কোঅর্ডিনেটর ফয়সাল ভূঁইয়া, সংগঠনের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত সোহাগ, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, শিক্ষক হেদায়ত উল্লাহ চৌধুরী, হোসাইন সবুজ, আল হেরা সংস্থার সভাপতি হেলাল উদ্দিন, পৃষ্ঠপোষক সদস্য শাখাওয়াত হোসেন, প্রজন্ম মিরসরাই পরিচালক মঞ্জুর ইসলাম রায়হান, ওমর ফারুক, স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর সভাপতি জহির উদ্দিন রনি, সম্পাদক নুরেছাপা, অদম্য যুব সংঘের সভাপতি নিয়াজ মোহাম্মদ সাজিদ, ইউসাম সভাপতি আল মুরাদসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় ১৫তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মিরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ১ম থেকে ১০ম শ্রেণির ১১৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে প্লাটিনাম, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ চার ক্যাটাগরিতে সনদ, ক্রেষ্ট, নগদ প্রাইজ বন্ড তুলে দেন অতিথিরা। এছাড়াও শান্তিনীড়ের প্রতি বছরের ধারাবাহিকতায় ২০২৪ সালে সংগঠনের দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদকে শ্রেষ্ঠ সংগঠক ক্রেস্ট প্রদান করা হয় এবং নবাগত পৃষ্ঠপোষক সাইফুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।

এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক রাজু কুমার দে, সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক আবু বক্কর রিশাত, সাবেক কার্যনিবাহী সদস্য আলমগীর ভূঁইয়া, ইসমাঈল হোসেন খোকন, মেহেদী, আবদুল আজিজ, আবু সাবের নিজামী ফাওয়াজ, নুর সালমান লিমন, মাসুম সোহান, মাহমুদুল হাসান জাবেদ, মাসুদ রানা,নাজমুল, তানিম, সানী, রাহি, মর্তুজা প্রমুখ।

উল্লেখ্য, ২০২৩ সালের ০১ ডিসেম্বর একযোগে ৬টি কেন্দ্রে ১৫তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। মিরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ২৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ১০ম শ্রেণির সর্বমোট ২০৯১ জন ছাত্র-ছাত্রী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য চলমান সামাজিক কার্যক্রমের পাশাপাশি ২০০৭ সাল থেকে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি কার্যক্রম টানা ১৫ বছর অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত সম্পন্ন হয়ে আসছে।

এমএসএম / এমএসএম

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কুয়াকাটা পর্যন্ত ৩০ কিলোমিটার মানববন্ধন

জাতীয় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্পে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সঙ্গে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ

গাজীপুর মহানগরের কাশিমপুরে পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ১২

আগামী দিনে আরও নিরাপদ রাজশাহী গড়ে উঠবে: ভূমিমন্ত্রী মিনু

রায়গঞ্জল বস্তার অভাব, জায়গা সংকট; লক্ষ্যমাত্রা পূরণে হোঁচটে ধান-চাল সংগ্রহ

সিংগাইরে এবার অটোরিক্সা চালক কিশোরের মরদেহ উদ্ধার

সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৮৬ কৃষকের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ

সংস্কার কাজে অনিয়ম-দূর্নীতি, হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে সুপারি বাগানে গাঁজা চাষ,পুলিশের অভিযানে ৪টি গাঁজা গাছ উদ্ধার

নাগরপুরে তীব্র নদী ভাঙ্গন অর্ধশত বসত বাড়ি,মসজিদ ও ফসলি জমি নদী গর্ভে বিলীন

কালিয়ায় সরকারি বই বিতরণে ২ শত টাকা আদায়ের অভিযোগ শিক্ষা অফিসারের বিরুদ্ধে

​রাণীনগরে প্রাক-প্রাথমিক ও কুরআন শিক্ষায় সাড়া জাগিয়েছে ইসলামিক ফাউন্ডেশন