সাফজয়ী ঋতুপর্ণা-মনিকা ও রূপনাকে গণ সংবর্ধনা
সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী পাহাড়ের তিন ফুটবল কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে জাঁকজমকপূর্ণভাবে গণ সংবর্ধনা দিয়েছে রাঙামাটিবাসী।
শনিবার সকাল সাড়ে ১১টায় রাঙামাটি চিং হ্লা মং মারি স্টেডিয়ামে জেলা প্রশাসন, সেনাবাহিনী রিজিয়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে এই গণ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসন, সেনা রিজিয়ন, জেলা পরিষদের পক্ষ থেকে ৩জন খেলোয়ারকে ৩ লক্ষ করে মোট ৯ লক্ষ টাকা ও স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রি: জেনারেল শওকত ওসমান, জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
এছাড়া পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক খেলোয়ারকে ৫০ হাজার টাকাসহ সম্মাননা স্মারক প্রদান করেন পৌরসভা প্রশাসক নাসরিন সুলতানা। এছাড়া জেলা বিএনপির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো: মামুনুর রশিদসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জেলা জামায়াতের পক্ষ থেকে জামায়াত আমির আব্দুল আলিম, সাধারন সম্পাদক মনসুরুল হক। তাছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গণ সংবর্ধনা অনুষ্ঠানের আগে সকাল ১০টায় রাঙামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত তিনটি ট্রাকে করে সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রূপনাসহ তাদের সাবেক ফুটবল, প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফিফার রেফারি ও রাঙামাটির কৃতি সন্তান জয়া চাকমাসহ পুলিশের ব্যান্ড পার্টি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে। গাড়ির বহরে সঙ্গে শতাধিক মোটরসাইকেল বাংলাদেশ পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। গাড়ি বহরটি ঘাগড়া থেকে শহরে প্রবেশ করে পুরো শহর প্রদক্ষিণ করে বনরূপা হয়ে মারী স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান
পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত
নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার
শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা এমরুল কায়েস খান
উলিপুরে মাদরাসার জমি দখল করে বসতবাড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি
বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক
রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন
ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ