পঞ্চগড়ে চিকিৎসক বিহীন স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসক পদায়নের দাবীতে সড়ক অবরোধ
পঞ্চগড়ে চিকিৎসক পদায়নের দাবীতে সড়ক অবরোধ করেছে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম নামের একটি সংগঠন।শনিবার (২৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়ক অবরোধ করে তারা।এতে যানজটে পড়ে দূর্ভোগ পোহাতে দেখা গেছে চালকসহ যাত্রীদের। আগামী শনিবারের মধ্যে পঞ্চগড় সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে চিকিৎসক পদায়ন করা না হলে আবারও সড়ক অবরোধ করে আমরন অনশনের হুঁশিয়ারি দিয়ে সড়ক ত্যাগ করেন তারা।এর আগে ঘন্টাব্যাপী মানববন্ধন করে সংগঠনটি।
সংগঠনটির আয়োজনে মানববন্ধনে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক এ্যাডভোকেট আহসান হাবীব সরকার,উপ সমন্বয়ক ওয়াসিম আকরাম,তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি রাব্বী ইমন, দেবীগঞ্জের আব্দুল মজিদ,আটোয়ারীর আতিক হাসান,বোদার আব্দুল মতিন,মানিক খান ও তানবিরুল বারী নয়ন বক্তব্যে রাখেন।
বক্তারা বলেন,পঞ্চগড় স্বাস্থ্যসেবা গত ১৫ বছর ধরে অবহেলিত আর কতদিন ধরে থাকতে হবে।কবে সচেতন হবে পঞ্চগড়ের মানুষ। আর কতদিনে মুখ ফিরে তাকাবে বাংলাদেশের সরকার।জেলায় ১৩৭ টি চিকিৎসকের পদ থাকলেও রয়েছেন মাত্র ১৪-১৫ জন চিকিৎসক।সেটা দিয়ে ১৫ লাখের ও অধিক মানুষের স্বাস্থ্য সেবা কিভাবে নিশ্চিত করা যায়।আমরা শুনেছি কিছুদিন আগে চিকিৎসক পদায়ন করা হয়েছিল।তারা যোগদান না করে, স্বাস্থ্য অধিদপ্তরে ম্যানেজ করছে পঞ্চগড়ে না আসার জন্য।পঞ্চগড়ের মানুষ কি মানুষ না,আমাদের কি জীবন নাই।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ