মিরসরাইয়ে উদয়ন ক্লাবের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বর্ণপদক প্রাপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের আয়োজনে ৩৫ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১৮ টি হলরুমে ৬০ জন হল পর্যবেক্ষকের তত্ত্বাবধানে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা শাহাব উদ্দিন সহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
পরীক্ষায় সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম পরীক্ষা নিয়ন্ত্রক, সংগঠনের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন এর আহবায়ক ও সদস্য টিটু নাগ পরীক্ষার সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন জানান, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের উদয়ন ক্লাব নামের সংগঠনটি ১৯৮৮ সাল থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ৩৫ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে৷
প্রসঙ্গত, ১৯৯৯ সালে সংগঠনটি স্বর্ণপদক অর্জন করে এবং ২০০১ সালে জেলাভিত্তিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নির্বাচিত হয়।
এমএসএম / এমএসএম
উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় নাজেরা ও হিফজ সবক প্রদান অনুষ্ঠান
রাণীনগরে ২ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট
বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত
সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২
সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ
ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য
শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত
আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে
জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী