ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৩-১১-২০২৪ দুপুর ৩:৫১

সন্দ্বীপে ২০১৪ সাল থেকে নিয়মিত চলমান সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি-২০২৩ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৩ নভেম্বর শনিবার  সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক নূরুল আকতার হোসেন।শুভেচ্ছা বক্তব্য রাখেন, পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। 

মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ সন্দ্বীপ শাখার সভাপতি কাজী আনোয়ার হোসেন এবং সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী নূর জাহাান নূরী কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াত 
ও  সাংবাদিক বাদল রায় স্বাধীন এর গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, বশিরিয়া আহাম্মদিয়া আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ফাজিল মাদরাসার সিনিয়র সহকারী অধ্যাপক মুহাস্মদ এনায়েতুর রহমান খান, সন্দ্বীপ উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আকতার, সন্দ্বীপ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মাইটভাংগা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মুছাপুর বদিউজ্জামাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বেলাল উদ্দিন, বাউরিয়া গোলাম খালেক একাডেমির সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, সোনালী লাইফ ইন্স্যুরেন্স সন্দ্বীপ টাউন শাখার ইনচার্জ মোঃ মোবারক হোসাইন, সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের সাবেক শিক্ষক শামসুল আলম, ন্যাশনাল ব্যাংক লি. সন্দ্বীপ শাখার কর্মকর্তা আবিদুর রহমান মান্না, আবুল কাসেম হায়দার মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রেজাউল করিম রিয়াদ, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান চন্দ্র দাস, পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবজাল হোসেন প্রমুখ। 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঘাট মাঝির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা, হারামিয়া উত্তর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম নিশান, ন্যায়ামস্তি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিদুয়ানুল বারী সমাজের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ।

উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় সন্দ্বীপে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন জন করে শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করার সুযোগ পেয়ে থাকে।
প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান রয়েছে। উক্ত কর্মসূচিগুলো হচ্ছে-সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি  পরীক্ষা, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগিতা (৪র্থ শ্রেণি, সূচনা ২০১৫), সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেণি, সূচনা ২০১৬), সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (মাধ্যমিক স্তর, সূচনা ২০১৮), কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা (৩য়-৫ম শ্রেণি, সূচনা ২০১৮), সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (উচ্চ মাধ্যমিক স্তর, সূচনা ২০২২),সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান (সূচনা ২০২২)।

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন