গাজীপুরে ৬ লাখ শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
গাজীপুরে ৬ লাখ ১২ হাজার ৮১৩ শিশুকে ১ হাজার ৪২৯ ক্যাম্পেইন কেন্দ্রে ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার (২ জুন) দুপুরে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামানের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন- গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিন, কাজী মোসাদ্দেক হোসেন, সাংবাদিক ইকবাল আহমেদ, এম নজরুল ইসলাম প্রমুখ। এতে ভিটামিন এ প্লাস নিয়ে তথ্য উপস্থাপনা করেন সহকারী সার্জন ডা. রুবানা আফসান।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, সারাদেশের ন্যায় ৫ থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে। গাজীপুরে ১ হাজার ৪২৯ কেন্দ্রে ৬ থেকে ১১ মাসের ৭১ হাজার ১৩৪ জন এবং ১২ থেকে ৫৯ মাসের ৫ লাখ ৫০ হাজার ৬৭৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খায়ানো হবে। এর প্রচারকাজে তিনি সাংবাদিকদের সঙ্গে জেলার মসজিদের ইমামদেরও নেটওয়ার্কের মধ্যে আনার পরামর্শ দেন।
সিভিল সার্জন মো. খাইরুজ্জামান করোনাকালে শতভাগ শিশুকে এ নির্ধারিত সময়ের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে আশংকা প্রকাশ করে বলেন, বাদ পড়াদের তালিকা করা হবে এবং নির্ধারিত ওই সময়ের পরও তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা থাকবে। তবে তিনি কেন্দ্রে শিশুদের নিয়ে যাওয়া অভিভাবকদের অবশ্যই মাস্ক পরার এবং স্বাস্থকর্মীদের ক্যাপস্যুল খাওয়ানোর সময় বিশেষ সাবধনতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছেন।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied