মদনে হেফাজত ইসলামের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত
নেত্রকোনা মদন উপজেলায় হেফাজত ইসলামের বাংলাদেশ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শাহী মসজিদে নেত্রকোনা জেলা আহবায়ক মাওলানা আবুল কাসেম মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সঞ্চালনায় ছিলেন নেত্রকোনা জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব,মাওলানা মাজারুল ইসলাম। এ সময় মদন উপজেলা কমিটি গঠনের মধ্যে দিয়ে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী ও এগিয়ে নেয়ার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশ প্রদান করা হয়।
এ সময় সভায় বক্তব্য রাখেন,জেলা যুগ্ম আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন,মাওলানা নাজমুল ইসলাম,মদন উপজেলা হেফাজতে প্রধান উপদেষ্টা, মাওলানা মাসুম ইয়ার চৌধুরী। পরে মদন উপজেলার নতুন কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা হেফাজতের আহবায়ক মাওলানা আবুল কাসেম। কমিটি সভাপতি হলেন মদন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, মাওলানা মুফতী আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক হলেন মুফতি মাওলানা শফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে এছাড়া আরোও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হেফাজতের নেতাকর্মীরা ও গণমাধ্যম কর্মীগণ।
T.A.S / T.A.S
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২