ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

রৌমারীতে অর্ধশতাধিক পরিবার রাস্তার জন্য মানববন্ধন


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ২৪-১১-২০২৪ দুপুর ১:৪৩

কুড়িগ্রামের রৌমারীতে রাস্তার জন্য মানববন্ধন করেছে অর্ধশতাধিক পরিবার। রোববার বেলা ১২টার দিকে রৌমারী উপজেলা গেট সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি দেয়া হয়। এতে বক্তব্য রাখেন, হাবিবুল হাসান, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, হুমায়ুন কবির, আফরুজা বেগম প্রমূখ।
বক্তারা বলেন, রৌমারী মহিলা ডিগ্রি কলেজপাড়া গ্রামের অর্ধশতাধিক পরিবার দীর্ঘ ৩০ বছর ধরে যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন তা বন্ধ করে দেয়ায় বিপত্তির সৃষ্টি হয়। কলেজের বাউন্ডারী ওয়াল তৈরির সময় স্থানীয়রা বাধা প্রদান করলে ৩ থেকে ৪ ফুট রাস্তা ছেড়ে বাউন্ডারী ওয়াল নির্মাণ করা হয়। পরে ওই কলেজেরই শিক্ষক হাবিল উদ্দিন ওই রাস্তাটি বন্ধ করে ঘর নির্মাণ করেন। এতে রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। 
তারা আরো জানান, রাস্তা বন্ধ থাকায় শিক্ষক, শিক্ষার্থী, হাটুরে, প্রতিবন্ধি ও অসুস্থ মানুষের চিকিৎসা ব্যহত হচ্ছে। গ্রামে বিয়ে অনুষ্ঠান হচ্ছে না। রাস্তার অভাবে কৃষকের উৎপাদিত ফসল বাজারে নেয়া যাচ্ছে না। এতে গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষ ও গ্রামবাসীর লিখিত আবেদন পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন