মাদারীপুরে দুই হত্যা মামলায় শাজাহান খান ও গোলাপ কারাগারে
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের দুই হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুস সোবাহান গোলাপকে কারাগারে পাঠিয়েছেন মাদারীপুরের সিনিয়ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদ উল হাসান চৌধুরী। রবিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই দুই সংসদের উপস্থিতিতে জামিন শুনানী শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুর পৌর শহরের লেকপাড়ে ত্রিমুখী সংঘর্ষে দীপ্ত দে নামে এক শিক্ষার্থী মারা যায়। এছাড়া সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়রের খাগছাড়ায় যুবলীগ-ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে তাওহীদ সন্ন্যামাত নামে আরেক যুবক নিহত হয়। এই দুই ঘটনায় পৃথক দুটো মামলা হয়। যেখানে সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আব্দুস সোবাহান গোলাপকে আসামী করা হয়। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিলে রবিবার সকাল ১১টার দিকে আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। কিন্তু মাদারীপুরের সিনিয়ন জুডিশিয়াল আদালতের হাকিম শুনানী শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এসময় আদালতে সরকারী কৌশলী উপস্থিত ছিলেন। পরে তাদের মাদারীপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালতে শাজাহান খান ও ড. গোলাপের সমর্থকরা জড়ো হয়ে তাদের মুক্তির দাবীতে শ্লোগান দেয়। পুলিশকে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হয়। এঘটনায় সরকারী কৌশরী সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। তবে আসামীপক্ষের আইনজীবী বাবুল আখতার বলেন, দুই হত্যা মামলায় সাবেক দুই এমপির জামিন চাওয়া হয়। কিন্তু আলাদাত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আদালতে দুই আসামী উপস্থিত ছিলেন।’
T.A.S / T.A.S
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু