জুড়ীর ভুয়াই টু তেঘরিঘাট রাস্তার বেহালদশা : চরম দুর্ভোগে স্থানীয়রা
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের ভুয়াই টু তেঘরিঘাট রাস্তাটির বেহালদশার ফলে স্থানীয় বেশ কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় ১০ হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন। বেহালদশার কারণে বর্তমানে মারাত্মক ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করছেন। অন্যদিকে এলাকার মানুষের শিক্ষা, চিকিৎসা, চাকরি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এ রাস্তাটি অতিগুরুত্বপূর্ণ।
সরেজমিন বুধবার (২ জুন ) সকালে দেখা যায়, গত কয়েক দিনের ভারি বর্ষণের কারণে পুরো রাস্তাটি কর্দমাক্ত ও পিচ্ছিল এবং কিছু জায়গায় বড় বড় গর্তে পরিণত হয়েছে। ফলে মানুষকে জুতা খুলে পথ চলতে হচ্ছে। রাস্তায় কাদা থাকায় কোনো যানবাহন এ রাস্তা দিয়ে যাচ্ছে না। আর যেসব যানবাহন ঝুঁকি নিয়ে যাচ্ছে, সেসব যানবাহন কর্দমাক্ত জায়গায় ও গর্তে আটকে পড়ছে।
এলাকাবাসী জানান, ওই অঞ্চলের শাহাপুর, রাজাপুর, বাগদলীবাড়ী, নিশ্চিন্তপুর, মনহরপুর, তেঘরিঘাটসহ পাশের কুলাউড়া উপজেলার কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র জনগুরুত্বপূর্ণ রাস্তা এটি। এছাড়া জুড়ী শহরের সঙ্গে যোগাযোগের মূল রাস্তাও এটি। রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় মানুষকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
স্থানীয় বাসিন্দা পশ্চিম শাহাপুর জামে মসজিদের ইমাম মাওলানা এনামুল হক, আব্দুল গনিসহ নেকে জানান, এ সড়কের বেহালদশার ফলে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে না। আমাদের দুর্ভোগের যেন শেষ নেই। পরিবেশমন্ত্রীর কাছে এ রাস্তাটি পাকাকরণের জোর দাবি জানাচ্ছি।
মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম বলেন, ভুয়াই-তেঘরিঘাট রাস্তাটি বড় প্রকল্পের মাধ্যমে টেকসই কাজ করার জন্য পরিবেশমন্ত্রী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আমার জানামতে রাস্তাটি অবহেলিত নয়, আইনি সমস্যার সমাধান করে রাস্তাটি পাকাকরণের জন্য মন্ত্রী মহোদয় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আশা করি কিছুদিনের মধ্যেই পুরো রাস্তাটি পাকাকরণের কাজ হয়ে যাবে।
উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন বলেন, ইতোমধ্যে রাস্তাটির এক কিলোমিটার পাকাকরণ করা হয়েছে। আইনি জটিলতায় রাস্তাটির পাকাকরণ বন্ধ রয়েছে। তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর নির্দেশনায় পিচের মুখ থেকে এক কিলোমিটার আরসিসি ঢালাইয়ের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি পাস হওয়ামাত্র কাজ শুরু হবে।
এমএসএম / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied